ব্যক্তিগত সুরক্ষা (PPE)

June 4, 2020,

মোঃ আবু তাহের॥

মহান স্রষ্টার সৃষ্টির মধ্যে

মানব জাতিকে সৃষ্টি করেছেন,

সবার উপরে শ্রেষ্ঠ করে

জ্ঞান,বুদ্ধি,বিবেক দিয়েছেন।

পৃথিবীতে যত ধর্ম আছে

সব ধর্মে নারীকে সম্মান করে।

কোন ধর্মেই নারীর উলঙ্গতা,

বে আব্রু চলা সমর্থন করেনা।

পুরুষের কুদৃষ্টি থেকে,নারীর

পোষাক তাকে সুরক্ষা করে।

বিশ্বে বেশীর ভাগ নারী আজ বে আব্রু,

নারীদের তালে পুরুষেরা পিছে নয়।

ঘরের বাহিরে

মুসলিম নারীদের মোটা কাপড়,

ঢিলাঢালা লম্বা পোশাক,মুখে নেকাপ,

মাথায় হিজাব,মোজা হাতে,পায়ে।

পুরুষের লম্বা কুর্তা,মাথায় টুপি।

ধূলো বালি,দুর্গন্ধে রুমাল রাখ মুখে,

পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার অজু,

দু’হাত ধৌত কর,খাওয়ার আগে পরে।

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

এগুলি কি ব্যক্তিগত সুরক্ষা নয়?

ইসলামের রীতিনীতি যদি চলি মেনে

এটাই মোদের ব্যক্তিগত সুরক্ষা।

করোনা ভয় পেয়ে আসবে না কাছে।

বিঃ দ্রঃ নারীদের ঢিলাঢালা লম্বা পোশাককে ইসলামের পরিভাষায় ‘বোরকা’ বলা হয়।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com