স্তব্ধ  আমি

June 4, 2020,

মোঃ আবু তাহের॥

আমি স্তব্ধ,নিরব,নির্বাক,নিরুপায়

মনের গহিনে ফেলে আসা কত কিছু,

হৃদয়ের চোখে ভাসে কত জানা অজানা

সাদা পাথরের দৃশ্য ,নদীতে সাঁতার,

গাছ তলায় বনভোজন,চোখ বেঁধে হারিভাঙ্গা,

দুই দলে রশি টানা,বই মেলায় আড্ডা,

বারান্দায় আম্রশাখায় ঘুঘুর বাসা,

নাতি নাতিনের কত ভালবাসা।

বিশ্বময় হাহাকার করোনা,করোনা

নেই কোন প্রতিকার,বাতাসে ভাইরাস,

উন্নত বিশ্বে আজ লাশের মিছিল,

ক্ষমতাধর রাজা,প্রজা সব গৃহে বন্দি।

দুনিয়ার মানুষ বুঝ,এসব কার ইশারা,

রাজার রাজা,প্রজার রাজা,এ দুনিয়ার বাদশাহ,

তাঁর রাজত্বে থাকি,তাঁর আইন মানিনা,

আমাদের অপকর্মে তাঁর ঘৃণা।

পাপের শাশ্তি দিয়েছেন,করোনা।

বাঁচতে হলে জানতে হবে,মানতে হবে

তাঁর কোরানের বাণী,নবীর সুন্নত

এর মাঝে ঔষধ,বৈদ্য সবই আছে।

তাঁর কাছে মাথা নত করি,হে আল্লাহ

হে আমাদের প্রতিপালক,আমরা

তোমার অবাধ্য,পাপিষ্ঠ বান্দা বান্দি,

করোনা নয়,তোমার করুণা চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com