বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
June 6, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা পদেক্ষেপ’র মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা এক কৃতী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। ৪ জুন বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থী তুলসি দাস মমির হাতে বৃত্তির চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। মমি ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে অংশ নিয়ে জিপিএ-৪.৩৯ পেয়েছিল। বর্তমানে সে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে অধ্যয়নরত।
ইউএনও কার্যালয়ে বৃত্তির চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রব, পদক্ষেপ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আবু হানিফ রানা, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস প্রমুখ।



মন্তব্য করুন