গান গাই সুরে
June 7, 2020,

সায়েক আহমদ॥
বড় কোন বৃষ্টির
আভাস পেয়ে
দল বেঁধে পিঁপড়েরা
চলছে ধেয়ে।
ছোট বড় দল মত
নেই কোন ভান
আশ্রয় নিতে চলে
এই অভিযান।
হিংসা-বিদ্বেষ নিয়ে
আমরাই চলি
সৃষ্টির সেরা বলে
প্রাণ দেই বলি!
তবে তা নিজের নয়
অন্যেরই প্রাণ
চারিদিকে পাই তাই
বিষাক্ত ঘ্রাণ!
ন্যায়নীতি যতদিনই
থাকবে সরে
দুর্যোগ- মহামারী
আসবেই ঘরে!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]



মন্তব্য করুন