মসজিদের ইমামগনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

June 8, 2020,

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে মৌলভীবাজার পৌর এলাকার মসজিদ সমূহের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান।
৮ জুন সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমেল আহমদ।  চেক বিতরণের পূর্বে মোনাজাত পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন। পরে অতিথি বৃন্দের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন মসজিদের ইমামগন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com