মৌলভীবাজারে নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ১৭৮ জন

June 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ক্রমশ বেরেই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ১১ জুন সকালে আসা রিপোর্টে মৌলভীবাজারে ডাক্তার নার্সসহ  আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮ জন।

বৃহস্পতিবার ১১ জুন দুপুরে তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: তৌউহীদ আহমদ।

তিনি আরো  জানান, ঢাকা থেকে এই তথ্য জানানো হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।

সব মিলিয়ে মৌলভীবাজার জেলায় মোট ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন, করোনা উপসর্গ নিয়ে মৃতু হয়েছে ১৭ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com