করোনায় তিন মাসে ভ্রাম্যমান আদলতের অভিযান : জরিমানা ৩৪ লাখ, সহায়তা ১ কোটি ১৭ লাখ টাকা

June 11, 2020,

স্টাফ রিপোর্টার: পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে করোনা মোকাবেলায় জেলায় গত ৩ মাসে বেশ কয়েকটি অভিযান ও মামলা দায়ের সহ ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি করোনা চলা কালে নগদ সরকারি সহায়তা এসেছে ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। গত মার্চ মাসে জেলায় মোট ৮৫ টি মোবাইল কোর্ট ২৩৬ টি মামলা ও  অর্থ আদায় হয়েছে ১৭ লাখ ৭ হাজার ৮ শ ৫০ টাকা। এপ্রিলে ১৫৯ টি মোবাইল কোর্টসহ ৯২৪ টি মামলা ও নগদ অর্থ আদায় হয়েছে মোট ১১ লাখ ৯৭ হাজার ৩ শ ৬০ টাকা ও কারাদন্ড দেয়া হয়েছে আরো ১ জনকে।

গেল মে মাসে ৯৮ টি মোবাইল কোট পরিচালনা করে ৫শ ৩ টি মামলা দায়েরসহ অর্থ আদায় হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৬শ টাকা। এ মাসে কারাদন্ড দেয়া হয়েছে আরো ৫ জনকে।

সব মিলিয়ে ৩ মাসে  ভ্রাম্যমান আদালাত পরিচালনা করা হয় ৩শ ৪২টি, মামলা দায়ের করা হয়েছে ১ হাজার ৬শ ৬৩টি।  মোট অর্থ আদায় করা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৮শ ১০ টাকা। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে প্রাসী অধ্যুষিত মৌলভীবাজারে এ পর্যন্ত মোট করোনাক্রান্ত হয়েছেন ১৭৮ জন। জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন। মারা গেছেন মোট ৫ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টইনে ছিলেন ২ হাজার ৭শ ২২ জন, বের হয়েছেন ২ হাজার ৫শ ২০ জন। জেলায় মোট বরাদ্দকৃত চাল ২ হাজার ৫শ ৭৫ মেট্রিক টন।

এ পর্যন্ত মজুদ আছে ৭ শ ১১ মেট্রিক টন।  জেলায় নগদ সরকারি সহায়তা এসেছে ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। এ পর্যন্ত মজুদ আছে ৮ লাখ ৮০ হাজার টাকা। শিশু খাদ্য এসেছে ৩২ লাখ টাকা। মজুদ আছে ২ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com