ঈদগাহের বর্ধিত অংশের ফ্লোর আরসিসি ঢালাই কাজ চলছে : বিত্তবানগনকে এগিয়ে আসার আহব্বান

June 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তাফা (র:) পৌর ঈদগাহের বর্ধিত অংশের ব্লক করে ফ্লোর আরসিসি ঢালাই কাজ চলিতেছে। ১০জুন পর্যন্ত ৫টি ব্লকের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।
প্রতিদিন সশরীরে উপস্থিত হয়ে কাজ তদারকি করছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, পৌরসভার সাবেক প্রকৌশলী মোঃ আবুল হোসাইন খান।
পৌরসভার ষ্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম নুরুজ্জামান, রুমেল আহমদ, শশাঙ্ক দাস, মোঃ ময়নুল ইসলাম ও মুহিবুর রহমান রিপন। ঈদগাহের উন্নয়ন কাজে বিত্তবান সহ সকলের সাধ্যনুযায়ী শরিক হতে আহব্বান জানান পৌর মেয়র। ঈদগাহের ব্যাংক একাউন্ট নং-১১১০০০১১৫০৮ সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com