তাইরে নাইরে না

June 15, 2020,

সায়েক আহমদ॥
তাক ধিনা ধিন
ধিন
তাক ধিনা ধিন
ধিন-
ময়ূর নাচে
পেখম খুলে,
কোকিল হাসে
সুরটি তুলে,
চেঁচায় কাকের
ছা-
তাইরে নাইরে
না!
তাক ডুমা ডুম
ডুম
তাক ডুমা ডুম
ডুম-
কাঠ-ঠোকরা
ঠোকায় কাঠে,
হাঁসের দল
যাচ্ছে ঘাটে,
হাসছে জোরে
কাক-
ডুম ডুমা ডুম
তাক!
ধিন ধিনা তাক
ধিন
ধিন ধিনা তাক
ধিন-
নোংরা কাকের
বিয়ে যে
আজ,
সবাই হেসে
করছেরে
কাজ,
যাচ্ছে কেটে
দিন-
ধিন ধিনা তাক
ধিন!
ডুম ডুমা তাক
তাক
ডুম ডুমা তাক
তাক-
বিয়েটা হল
সবাই খেল,
কাকের ছা-য়ে
আজকে পেল,
তার যে নতুন
মা-
তাইরে নাইরে
না!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com