বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মৌলভীবাজার পৌর মেয়রের শোক
June 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এক শোকবার্তায় মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বদরউদ্দিন আহমদ কামরান ষাটের দশকে ছাত্রলীগে যোগদান করেন এবং সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন।
সিটি কর্পোরেশনের হিসেবে সিলেটের যাত্রা শুরুর সাথে বদরউদ্দিন আহমেদ কামরানের নাম ওতপ্রোতভাবে জড়িত। বদরউদ্দিন আহমদ কামরানের মতো একজন ত্যাগী ও বর্ষীয়ান নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হল।



মন্তব্য করুন