সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেনের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন রোববার সদর উপজেলা মসজিদে স্বাস্থ্যবিধি মেনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কনকপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ এর রোগমুক্তি কামনা এবং ১০নং নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যন সুলেমান আহমদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মৌলভীবাজার জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন