মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে তিন নেতার মৃত্যুতে দোয়া মাহফিল
June 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে মৌলভীবাজার সোমবার ১৫ জুন পৌরসভা জামে মসজিদে পৌরসভার উদ্যোগে তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, কাউন্সিলর আয়াছ আহমদ, কাউন্সিলর আসাদ হোসেন মক্কুসহ পৌরসভার কমকর্তা ও কর্মচারীরা। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।



মন্তব্য করুন