দুঃসহ ঈদ

June 16, 2020,

সায়েক আহমদ॥
বানভাসি মানুষের
দুঃসহ ঈদ
ক্ষুধা আর কষ্টে
চোখে নেই নিদ।
ঘরবাড়ি উঠোনে
পানি থৈ থৈ
দরদী মানুষেরা
আজ গেল কই?
ত্রাণ দিয়ে সেলফি
সব্বাই তুলে
চলে যায় কত দ্রুত
বন্যাকে ভুলে।
বানভাসি মানুষের
আহা কি যে কষ্ট !
দেখে না, বুঝে না
দরদী সে ভ্রষ্ট!
চলে এসো বন্ধুরা
মানুষের পাশে
মনে হবে তখনই
ঈদ চারপাশে!
(ঈদ/২০১৮)
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com