চাঁদনী রাতে পুকুর ঘাটে

June 16, 2020,

মোঃ আবু তাহের॥
গৃষ্মের মৃদু বাতাসে পুকুর ঘাটে
দাঁড়িয়ে আছি চাঁদনী প্রহর রাতে,
নারিকেল গাছ,বাঁশ বাগান যেন
উপুড় হয়ে আছে ,অপর দিকে
কবর স্থানে শায়িত বাবা,মা,ভাই
আর পূর্ব পুরুষেরা,নিস্তব্ধ রজনী,
ঝি ঝি পোকার ঝিম ধরা বাঁশির স্বুর,
গাছের ছায়ায় জোনাকির আলো।
শান্ত জল, পুকুরের তল দেশে
আরেক পৃথিবী,আলো দেয় চাঁদ তারা
আকাশে ভাসে সাদা মেঘের ভেলা
নারিকেল গাছের পাতা,বাঁশ বন
উপুড় হয়ে হালকা বাতাসে দুলছে
নিজের প্রতিচ্ছবিও,চাঁদের আলোয়
মুগ্ধ মন প্রাণ কোথায় হারিয়ে গেছে,
নাই বাসনা বেদনা চাঁদনী রাতে।
ধোবরা সাপ এপাড় থেকে ওপাড়ে
সাঁতরে গেল সন সন ঢেউ তোলে,
লুকিয়ে থাকা বেঙ লাফ দেয় পানিতে
ঢেউয়ের তালে সব কিছু নড়বড়ে
বৃক্ষ আর চাঁদ নাচে এলোমেলো।
ধাক্কা লাগে মনের চোখে,ফিরে চাই
আকাশ পানে,চাঁদের আলো ঝলমলে
বৃক্ষোপরে,পুকুর জলে,কবর গাঁহে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com