আক্তার ডাক্তার
June 16, 2020,

সায়েক আহমদ॥
এক ছিল ডাক্তার
নাম ছিল আক্তার।
রোগী পেলে
কাঁশতো,
মনে মনে
হাসতো-
তারপরে
বলতো,
সিরিয়াস
কলতো!
দু হাজার
লাগবে,
তবে রোগ
ভাগবে!
দাম শোনে
রোগীদের,
অসুখের
ভোগীদের-
সুখটাই
আসতো,
ডাক্তার
হাসতো!
ডাক্তার আক্তার
খুব নাম-ডাক তার
দু হাজার হাঁক তার
ভেতরেই ফাঁক তার!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]



মন্তব্য করুন