বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই, আরও ২ জনের শনাক্ত

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ মঙ্গলবার ১৬ জুন আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে ওঠেছেন। নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজনের (১৮) বাড়ি পৌরসভার পাখিয়ালা এলাকায় এবং অপরজনের (২৮) বাড়ি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামে। এদিনই প্রশসান এদের দুইজনের বাড়ি লকডাউন করেছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার, থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ, পৌরসভার কাউন্সিলার রেজাউল করিম, রেহান পারভেজ রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার বিকেলে জানান, নতুন করোনা আক্রান্ত দুইজনের মধ্যে করোনার উপসর্গ থাকায় ৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ পাওয়া গেছে। তবে তারা বাড়িতে সুস্থই আছেন। উপজেলা স্বাস্থ্য ও পুলিশ প্রশাসন তাদের দুইজনের বাড়ি লকডাউন করেছে।



মন্তব্য করুন