মৌলভীবাজার, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আষাঢ় মাসে
June 16, 2020,
সায়েক আহমদ॥
আষাঢ় মাসে
আকাশ থেকে
নামে পানির ঢল-
গাছপালা সব
হেসে উঠে
পেয়ে নতুন বল!
মাঠে মাঠে
ফসল বোনার
পড়ে ভীষণ ধূম-
নদ-নদী সব
গর্জে উঠে
ভেঙ্গে তাদের ঘুম!
আষাঢ় মাসের
সারাটা দিন
বৃষ্টি-রোদের খেলা-
ঘরের মাঝে
বসেই কাটে
অলস সারা বেলা!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
মন্তব্য করুন