হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রহঃ) পৌর ঈদগাহের ফ্লোর ঢালাই কাজ চলিতেছে
June 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রতিদিনের মত আজও প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ তদারকি করছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
কাজ পরিদর্শনে ছিলেন ঈদগাহ ময়দানে এসে ছিলেন ইউসুফ আলী, শহরের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান জাহিন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মোঃ আবুল হোসাইন খান, জেলা পরিষদের সদস্য জাবেদ আহমদ ও ঢাকা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ব্যাবস্থাপক সদরুল ইসলাম ।
আলহামদুলিল্লাহ ঈদগাহের একেবারে পশ্চিমাংশে দানকৃত ও ক্রয়কৃত অংশে মাটি ভরাটের কাজ চলিতেছে
মেয়র মহোদয়ের ব্যক্তিগত ০২টি, কাউন্সিলর ফয়ছল আহমদের ব্যাক্তিগত ০১টি ও শহরের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান হাজী আব্দুল খালিক এন্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুল খালিক সাহেবের ব্যাক্তিগত ১টি ট্রাক গাড়ি দিয়ে বিনা ভাড়ায় মাটি ভরাটের কাজ চলিতেছে ।



মন্তব্য করুন