মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে টিকাদান কর্মসূচি চলমান

June 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ মহামারী করোনা ভাইরাস সময় সারা পৃথিবী যখন নিস্তব্ধ তখন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নিজ উদ্যোগে মা ও শিশুদের বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি চলমান রাখেছেন।

বুধবার ১৭ জুন মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ে সরেজমিনে এ টিকাদান কর্মসূচি দেখা যায়।

এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন জনসাধারণের স্বার্থে এবং গর্ভবতী মা ও শিশুদের কথা চিন্তা রেখে আমি এ টিকা দান কর্মসূচি চলমান রেখেছি।

শিশু নিয়ে টিকা দিতে আসা এক মা বলেন,মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষার জন্য মৌলভীবাজার পৌরসভা প্রতি বছরের ন্যায় এবারও করোনা মহামরি দুর্যোগকালীন সময়ে টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছেন এই মহৎ উদ্যোগের জন্য পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

টিকাদান সুপারভাইজার কল্যাণী সরকার বলেন প্রতিদিন আমরা ৬০/৬৫ জন ০ থেকে ১৫ মাস  শিশুকে প্রথম বিসিজি, পোলিও,প্যানথা,পিসিভি,অপিভি এমআর ও মায়েদের জন্য টি.টি দিয়ে থাকি।

তিনি আরো জানান স্বাস্থ্য রক্ষার জন্য যাবতীয় হ্যান্ড সেনিটাইজার জীবাণুনাশক  স্প্রে দিয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com