বড়লেখায় দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

আব্দুর রব॥ বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ জুন মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা এ অভিযান পরিচালনা করেন। এসময় থানার থানার উপপরিদর্শক রকিব মোহাম্মদ ও সুব্রত দাস উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিকেল ৪ টার পর থেকে হাটবাজার, দোকানপাট এবং শপিংমল সমূহ বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু ব্যবসয়ী সরকারি এ নির্দেশনা না মেনে অনেক রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন। মঙ্গলবার বিকেল ৪ টার পর পৌর শহরের হাজীগঞ্জ বাজার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চলাকালে শহরের উত্তর চৌমুহনী এলাকায় ৭ প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। এসময় পৃথক ৭টি মামলায় তাদের ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।



মন্তব্য করুন