বড়লেখা শিশু হত্যার চাঞ্চল্যকর মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯
June 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাব- ৯ এর উপ-পরিচালক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি ওবাইন সহ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন শাহাবাজপুর বাজার এলাকা হতে গর্ভাবস্থায় শিশু হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রিমন আহমদ (২৪), পিতা- মৃত ফয়েজ আহমেদ, সাং- ডাউকেলগুল, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।
উলে¬খ্য যে, কানাইঘাট থানায় গর্ভাবস্থায় শিশুহত্যার মামলা যার মামলা নং ৮/১৪৪ তাং. ১২/০৬/২০২০ ইং রুজু হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন