বড়লেখায় সূচনার ৫৮ উপকারভোগীর মাঝে জাল বিতরণ

June 18, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় বেসরকারী সংস্থা সিএনআরএস সূচনা প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সুজানগর ইউনিয়নের ৫৮ জন উপকারভোগী পরিবারের মাঝে ঝাঁকি জাল বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব ও স্ব্যাস্থ্যবিধি মেনে জালগুলো বিতরণ করা হয়। জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান নসিব আলী। নারী ইউপি সদস্য মিলন বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস শহিদ, স্থানীয় প্রতিনিধি ফয়জুল ইসলাম, সূচনার আইজিএ অফিসার মীর সঞ্চয়, এফএফ আমিনুল ইসলাম ও এসসিএম মৌসুমী রানী দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com