সোনারবাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত

June 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও মনুমূখ ইউনিয়নের সোনারবাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেলক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত খলিলপুর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে শতাধিক রোগীদের সুচিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ রাকিবুল হাসান রাজিব।
মেডিকেল ক্যাম্প উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ ফাড়ির কর্মকর্তা মশাহিদ কামাল, স্থানীয় ইউপি সদস্য আবু বকর, সাবেকইউপি সদস্য আতাউর রহমান আতা, সোনারবাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ মিয়া, সহ-সভাপতি শাকির হোসেন, রিপনমিয়া, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলামিন কবির সোহাগ, সহ-সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরী, অর্থ-সম্পাদক মামুনূর রশীদ মাছুম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ টিপু, হাফিজ জুবায়ের আহমেদ, রিজন আহমেদ, সাইদুর রহমান চৌধুরী সাকিব, তানজিল হোসেন, আব্দুর রহমান পারভেছ, পবলু আহমেদ, নয়ন আহমেদ, তারিখ আহমেদ, রায়হান আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com