করোনা আক্রান্ত পুলিশ দম্পতি সকলের কাছে দোয়া চেয়েছেন

June 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই রুমন মিয়া ও তার স্ত্রী কোর্ট পুলিশের এএসআই পারভিন সুলতানা সম্প্রতি তাদের শরিরে করোনা পজেটিভ ধরা পরে। তাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ১৯ জুন দুপুরে তাদের দুজনকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। রুমন আহমদ জানান, শুক্রবার সকালে হঠাৎ করে তার স্ত্রীর প্রচণ্ড শ্বাসকষ্ট ও তার বুকে ব্যথা বেড়ে যাওয়ায় তাদের দুজনকে জরুরী ভিত্তিতে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত এ পুলিশ দম্পতি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com