মৌলভীবাজারে নতুন করে আরো ২ জন করোনা পজিটিভ
June 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ নমুনা সংগ্রহের ১০ দিন পর মৌলভীবাজারে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে
শনিবার ২০ জুন সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ তৌউহীদ আহমদ।
তিনি জানান, ১০ জুন নমুনা সংগ্রহ হয়েছিলো ৪৬ জনের। ১০ দিন পর সেই ১০টি নমুনার মধ্যে ২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত এই দুইজনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।
মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৩১ জনে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৫ জন।



মন্তব্য করুন