বড়লেখায় হাসপাতালের ফার্মাসিস্টসহ দু’জন করোনা আক্রান্ত

June 20, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট (৩২) ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির (৩২) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২০ জুন শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। তাদের একজনের বাড়ি পৌরসভার হাটবন্দ এবং অপরজনের বাড়ি পাখিয়ালা এলাকায়। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫জনে। তাদের মধ্যে ৭জন সুস্থ হয়ে উঠেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে বলেন, তাদের দু’জনের মধ্যে করোনার উপসর্গ জ্বর-কাশি ছিল। ১৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারা দু’জনেই সুস্থ আছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com