বড়লেখার দক্ষিণভাগে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

June 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাসিমনগর গ্রামে চাচাত ভাইয়ের হাতে ৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

ধর্ষিতার পরিবার জানায় বৃহস্পতিবার বিকেলে তার মেয়েকে ডেকে নিয়ে যায়, তারই চাচাত ভাই নবম শ্রেণী পড়ুয়া জাবেদ মিয়া সাথে তাদের ৫ বছরের ছেলে মুজাহিদ হোসেনও ছিল। হঠাৎ মেয়েটির মা কান্নার শব্দ পেয়ে তাদের বাড়িতে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পেয়ে কান্না শুরু করলে ছেলেটির পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে প্রথমে বড়লেখা আজিজ মেডিকেলে যান, পরে সেখান থেকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে মেয়েটি এখানেই চিকিৎসাধীন রয়েছে। মেয়েটির মা ও বাবা জানান, তারা বড়লেখা থানায় গিয়ে শিশুটিকে দেখিয়ে এসেছেন, থানায় সবকিছু লিখে রেখেছে। তারা এর উপযুক্ত বিচার চান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা ন্বীকার করে বলেন, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com