আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান করোনায় আক্রান্ত
June 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ১৯ জুন রাতে করোনা রিপোর্ট পজেটিভ আসে।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, আক্রান্ত আওয়ামীলীগ নেতা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
জানাযায়,তিনি দীর্ঘ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভোগ ছিলেন। পরে স্বেচ্ছায় মৌলভীবাজার সদর হাসপাতালে করোনার টেষ্ট দিয়ে আসলে শুক্রবার রাতে করোনা পজিটিভ আসে।
মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬৫ জনে। মারা গেছেন ৫জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮৫জন।



মন্তব্য করুন