সাধটা মিটে নাই
June 21, 2020,

সায়েক আহমদ
এমপি হয়ে স্বপ্ন ছিল
মন্ত্রী হবেন তিনি
স্বপ্নপূরণ হয়েও গেল
তাক ধিনা ধিন, ধিনি!
মন্ত্রী হয়েও সাধ মেটেনি
টাকার পাহাড় চাই
সেটাও যখন পেয়ে গেলেন
আর কি চাওয়া ভাই?
গিনেস বুকে নাম উঠেছে
ধনীর তালিকায়
তাও তো যে তার সাধ মিটেনি
করেন রে হায় হায়!
দেশটা খেয়ে পেট ভরেনি
গদীই এবার চাই
জাতির পিতার প্রাণটি খেয়েও
সাধটা মিটে নাই!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]



মন্তব্য করুন