সাবেক ফুটবলার সৈয়দ মকদুদ আলীর নামে রাস্তা উদ্বোধন করলেন মেয়র

June 21, 2020,

মোঃ আব্দুল কাইয়ুম॥ সাধারণ মানুষের যাতায়াতের জন্য নিজের ভুমি ছেড়ে দিলেন মৌলভীবাজারের সাবেক ফুটবলার সৈয়দ মকদুদ আলী। প্রয়াত এই ফুটবলারের নামেই শহরের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের গোবিন্দশ্রী এলাকায় প্রায় ৫০০ ফুট দৈর্ঘ নতুন রাস্তাটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রবিবার ২১ জুন সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার শেষে এই রাস্তাটি উদ্বোধনের জন্য প্রস্তুত করেন। এর পর পৌরসভার নতুন এই রাস্তাটি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

এসময় তিনি বলেন, সাবেক ক্রিকেটার মকদুদ আলী বেশ আগে মারা যান, পরবর্তী উনার পরিবার সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটি ছেড়ে দিতে রাজি হন। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত মামলা মুকদ্দমা চলে আসছিল উল্লেখ করে মেয়র বলেন, সব আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে রাস্তাটি আজ থেকে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মোক্ত করা হলো।

রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ ও কাউন্সিলর আয়াছ আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com