মৌলভীবাজারে নতুন ১৩ সহ মোট করোনায় আক্রান্ত ২৯৬ জন

June 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬ জনে।
সোমবার ২২ জুন দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ।
মৌলভীবাজারে নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, জুড়ী ১ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৩ জন।
আক্রান্তরা হলেন :
১।  শাহজাহান ভূইয়া (৫৫), পিতাঃ রেহান উদ্দিন , গ্রামঃ কাশিনাথ, রাজনগর। ২। পুজা রানী দেব (৪) পিতাঃ পরিক্ষক দেব, গ্রামঃ মনরাজ, কুলাউড়া,।
৩।  সানজিদুল (১৮) ৪। আবিদুল (২১), ৫। কাজল দাশ (৩৬), পিতাঃ কানাই দাশ, গ্রামঃ বিশনোপুর, কমলগঞ্জ।
৬।  ডাঃ সুরমিতা সিংহা (২৯), পিতাঃ ডাঃ গৌরমনি সিংহা, গ্রামঃ পানিশাল, কমলগঞ্জ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
৭।  মির্জা বাহাদুর হোসাইন (৪৯) পিতা : মৃত মজিবুর রহমান, গ্রামঃ পূবাশা, রাজনগর।
৮।  এএসআই মোঃ সিরাজুল ইসলাম (৩৪), র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
৯।  জসিম উদ্দিন পলাশ (৪৩), পিতাঃ মৃত শিশু মিয়া, গ্রামঃ শাপলাবাগ, শ্রীমঙ্গল।
১০।  লোকমান মিয়া (২৫), পিতাঃ গ্রামঃ বালিকান্দি, মৌলভীবাজার সদর।
১১।  রবিউন নেচ্ছা (৭৮), স্বামীঃ মৃত ইয়াসুত আলী, ঠিকানা: কাজিরগাও, মৌলভীবাজার পৌর এলাকা।
১২।  রুহেনা আক্তার চৌধুরী (৫১), স্বামীঃ আব্দুল হক, ঠিকানা: বড়হাট, মৌলভীবাজার পৌর এলাকা।
১৩।  গোলাম মোঃ রাসেল (৩৮),পিতাঃ মনিউজ্জামান, ক্যাশিয়ার সোনালী ব্যাংক জুড়ী শাখা, জুড়ী।
যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১১৮ জন।মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ হয়েছেন ৮৯ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com