মৌলভীবাজারে দুই দিনে করোনায় আক্রান্ত ৭১ : মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৫৫ জন

June 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। দুই দিনে মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন। আক্রান্তদের বেশীরভাগ মৌলভীবাজার সদর উপজেলার।
মঙ্গলবার ২৩ জুন বিকেলে জেলা সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ জানান, এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে মোট ৩৫২ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৫ জন।
জেলায় আজ ২৩ জুন আক্রান্ত ২৩ জনের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ জন।
এর আগে ২২ জুন জেলায় আক্রান্ত হন ৪৮ জন। তাদের মধ্যে জেলা সদরে ১৯ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়িতে ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং বড়লেখায় ৮ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ হয়েছেন ১৩১ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com