দাফন কাফন করতে গিয়ে তাকরীম ফাউন্ডেশনের সমন্নয়কারী করোনায় আক্রান্ত

June 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ কোভিড -১৯  রোগে মৃত ব্যক্তির দাফন ও দাহ্য কাজে নিয়োজিত সেচ্ছাসেবক টিম তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সহকারী টিম সমন্নয়কারী প্রভাস ভট্যাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত।

প্রভাস মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা। পেশায় উনি একজন পল্লী চিকিৎসক, প্রবাস ভট্যাচার্য গত ৮জুন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নমুনা পরিক্ষা করাতে যান, আর ২১ জুন উনার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারান্টাইনানে আছেন।

এ ব্যাপারে তাকরীম ফাউন্ডেশন এর জেলা টিম প্রধান, সাইফুল ইসলাম সরকার জুনেদ, সহকারী টিম প্রধান, এস, এম গোলাম কিবরিয়া ও জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ বলেন আমরা সব সময় প্রভাস ভট্যাচার্যের খোঁজ খবর রাখছি আর প্রত্যেক সদস্যরা ও নিয়মিত খোঁজ খবর রাখছেন। আর তারা মৌলভীবাজার বাসীর কাছে প্রবাস ভট্যাচার্যের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com