মৌলভীবাজারে নতুন করে ৯জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ৩৬৪ জন

June 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। অনেকটা ঢিলেঢালা অবস্থায় চলায় মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। জেলায় নতুনকরে করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে ৯জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৬৪ জন। ২৪ জুন সির্ভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানাযায়। এর মধ্যে কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৫ জন ও রাজনগরে ১ জন।
মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ হয়েছেন ১৩১ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com