মৌলভীবাজার শহরে ৩টি বাসা লকডাউন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরে ২নং ওয়ার্ডের ও ৩ নং ওয়ার্ডের (৩টি) বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ২৪ জুন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার শরীফুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, প্যানেল মেয়র ২নং এর উপস্থিতিতে ২নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড ষ্টাফ কোয়ার্টার এর বাসিন্দা মিনা বেগম, করোনা পজেটিভ হওয়ায় তার বাসা, রঘুনন্দন পুর লিয়াকত আলী সড়কের ২ নং ওয়ার্ডের দিলারা বেগম, করোনা পজেটিভ এর বাসা ও ৩ নং ওয়ার্ডের দক্ষিণ কলিমাবাদ এর যুক্তরাজ্য প্রবাসীর ভাড়াটিয়া রোজিনা বেগম, করোনা পজেটিভ এর বাসা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নাহিদ হোসেনের সহযোগিতায় লকডাউন করা হয়।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান, সাইফুল ইসলাম সরকার জুনেদ, টিম সমন্নয়কারী, সুমন আহমদ সহ কয়েকজন সদস্য মিলে সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন