বিকেল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধে পৌরসভা ও প্রশাসনের সচেতনতা কার্যক্রম
June 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৌলভীবাজার শহরে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা করোনা ভাইরাসের কারণে বিকেল ৪ টার মধ্যে শহরের দোকানপাট বন্ধের জন্য জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন।
২৩ জুন মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে শহরের চৌমুহনা থেকে শুরু করে কুসুমবাগ হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রতিটি দোকানদারকে বুঝানো হয়েছে বিকেল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর থানার ওসি আলমগীর হোসেন, সদর থানার তদন্ত কর্মকর্তা পরিমল দেব, পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ, আয়াছ আহমেদ, মনবীর রায় মঞ্জু, আসাদ আহমেদ মক্কু ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন