মৌলভীবাজার পৌরসভায় কর্মরত কর্মচারীদের মাঝে পিপিই বিতরণ

June 25, 2020,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার পৌরসভায় কর্মরত ১২৪ জন কর্মচারীদের মাঝে পিপিই বিতরণ সম্পন্ন হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় সময় মৌলভীবাজার পৌরসভার হলরুমেUNDP I Healthy Bangladesh  এর অর্থায়নে পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে পৌরসভা হলরুমে ড্রেন শ্রমিক, গাড়ি শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেনঃ ব্র্যাকের চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসি ও হেলদি বাংলাদেশের প্রধান নির্বাহী এবং সিসিএসের প্রধান উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান,UNDP ঢাকাস্থ প্রতিনিধি আশিকুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার জেলা সমন্বয়ক।
এছাড়াও হলরুমে উপস্থিত ছিলেন প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার সদর উপজেলা সমন্বয়ক আব্দুশ শুকুর ও কাউন্সিলরগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com