মৌলভীবাজারে নতুন ডিসি আসছেন মীর নাহিদ আহসান

June 25, 2020,

স্টাফ রিপোটার॥ নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হয়েছে। এতে মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয় মীর নাহিদ আহসানকে।
বৃহস্পতিবার ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
মীর নাহিদ আহসান এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে ছিলেন। তিনি এখন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করবেন।
একই আদেশে মৌলভীবাজারের বর্তমান ডিসি নাজিয়া শিরিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলির কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com