মৌলভীবাজার নতুন করে ২২ জন সহ মোট করোনায় আক্রান্ত ৩৮৬ জন
June 25, 2020,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার জেলায় ২৫ জুন বৃহস্পতিবার আসা রিপোর্টে নতুন করে ২২ জনের করোনার্ পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, মৌলভীবাজারে বৃহস্পতিবার নতুন করে ২২ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রাজনগর উপজেলার ৩ জন, কুলাউড়ার ৫, জুড়ী উপজেলার ৯ জন, কমলগঞ্জের ৩ ও বড়লেখা উপজেলার ২ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ হয়েছেন ১৪৬ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।



মন্তব্য করুন