বানকো সিকিউরিটিজের পরিচালকের পক্ষ থেকে তাকরীম ফাউন্ডেশন কে আর্থিক অনুদান

June 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ আর্ত মানবতার সেবায় নিয়োজিত- কোভিড – ১৯ (সন্দেহভাজন বা নিশ্চত) রোগে মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজে নিয়োজিত তাকরীম ফাউন্ডেশনকে জেলার বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সৈয়দ তৌফিক আহমদ, তাকরীম ফাউন্ডেশন এর উপদেষ্টা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর মাধ্যমে ২৫ পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন।

শনিবার ২৭ জুন রাতে এ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ,টিম সমন্নয়কারী সুমন আহমদ প্রমুখ।

অনুদান গ্রহনকালে আলহাজ্ব আয়াছ আহমদ বলেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম মহামারী করোনা ভাইরাসে মানুষ যখন অশান্তির বেড়াজালে আবদ্ব তখন এই সেচ্ছাসেবী সংগটনের সদস্যরা বিনা পারিশ্রমিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজে নিয়োজিত- রয়েছে, তারা আন্তরিকতার সহিত আরো সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাই কিছু আগে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ও পৌর কাউন্সিলর বৃন্দ তাকরীম ফাউন্ডেশনকে সংবর্ধিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com