প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই করোনায় মৃত্যু

June 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ছোট ভাই  মোঃ ফয়জুর রহমান করোনা আক্রন্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ২৮ জুন রবিবার ভোর ৬: ১০ মিনিটে ঢাকা অ্যাপোলো হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

মরহুমের ভাতিজা মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান জানান, তিনি বৃহস্পতিবার থেকে করোনা উপসর্গে ভোগছিলেন। শনিবারে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

ফয়জুর রহমান জীবদ্দশায় পূবালী ব্যাংকের প্রাক্তন পরিচালক, ন্যাাশনাল টি কোম্পানীর প্রাক্তন পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিঃ এর পরিচালক, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ এর  পরিচালকের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্কী ও গুনাগ্রাহী  রেখে গেছেন। রবিবার ২৮ জুন বিকেলে বনানী কবরস্থানে তাঁকে দাপন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছে জেলা বিএনপি। এছাড়া এম সাইফুর রহমান স্মৃতি পরিষদসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সবেদনা  জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com