শুনে আমি হেসেই মরি

June 30, 2020,

সায়েক আহমদ॥

অনায়াসে মারতে পারি

বিশ লক্ষ কোটি

কেনই তবে লম্ফঝম্প

কেনই ছুটোছুটি?

পত্রিকাতে উঠছে নাকি

বিশ কোটির এক খেলা

শুনে আমি হেসেই মরি

চলছে আজব মেলা!

মারিং এবং কাটিং এখন

কোনই ব্যাপার নয়

পাবলিকে পায় যে কেন

তবুও এমন  ভয়?

লুটেপুটে দেশটা খেতে

কত্ত মজা ভাই

দেশ-বিদেশে জমছে টাকা

সাধটা মিটে নাই!

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com