বড়লেখায় পুলিশ অফিসারসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

July 6, 2020,

আব্দুর রব॥ বড়লেখা থানার একজন পুলিশ অফিসারসহ নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ৩ জুলাই একজন ব্যাংক কর্মকতাসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। এরমধ্যে ২৫ জন সুস্থ হয়ে ওঠেছেন। আক্রান্ত অন্যরা সুস্থ হওয়ার পথে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ থাকায় ২ জুলাই কয়েকজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে তাদের মধ্যে একজন পুলিশ অফিসারসহ ৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, করোনা আক্রান্ত ব্যক্তিরা নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। ৫ জুলাই রোববার তাদের বাসা লকডাউন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com