বড়লেখায় পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

July 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিতা বেগম (২৭) নামে ৩ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধারকরেছে। নিহত মিতা বেগম উপজেলার দাসেরবাজার ইউপির ধর্মদেহী গ্রামের নজমুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতা বেগম সকাল এগারোটার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
এব্যাপারে বড়লেখা থানার এসআই হযরত আলী মঙ্গলবার রাতে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com