নিশ্বাসে নাই বিশ্বাস
July 11, 2020,

মোঃ আবু তাহের॥
কচু পাতায় পানি টলমল করে
কখন পড়ে যায়,মানুষের জীবন
তার চেয়েও ক্ষণস্থায়ী,এ ধরায়।
কিসের গৌরব,বড়াই,বাহাদুরি!
ভদ্র,সুন্দর সুখি জীবনের জন্য
কত টাকার দরকার? লক্ষ,কোটি!
এর বেশী নয়,কেন এত প্রয়োজন ?
সুখ শান্তির জীবনে,অশান্তিতে বাস।
ঘুষ,দুর্নীতি,টেন্ডার,জুয়া,ক্যাসিনো,
কালোবাজারি করে কোটি কোটি টাকা
বস্তা,সিন্দুক ভরা,দেশ ও বিদেশে,
নামে,বেনামে ব্যাংক হিসাবে রাখে।
বেশুমার টাকা,সম্পদ,দালান কোটা
ভোগ করা দুরে থাক,শুধু পাহারা,
ঘুম নিদ্রা হারাম,কখন কি ঘটে!
শেষ পরিনতি জেল,জুলুম,হুলিয়া।
নিশ্বাসে নাই বিশ্বাস,সম্পদ কি হ’বে?
কাপনের কাপড়ে যে নাই পকেট,
সাপ বিচ্ছুকে ভরা অন্ধকার ঘরে
মাটির বিছানা হবে শেষ ঠিকানা।
শ্বাস যদি না ফিরে,হইবো যে লাশ,
পর ভাবে সবে,কেহ র’বে না পাশ,
অবৈধ সম্পদ পাবে না ওয়ারিশ,
সঙ্গে যাবে সাদা কাপড় আর বাঁশ।



মন্তব্য করুন