বড়লেখায় কোয়াবের পরিচিতি সভা

July 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে এ সভা হয়। এতে কোয়াবের  বড়লেখা উপজেলা শাখার সভাপতি ছালেহ আহমেদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র  আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কোয়াবের সভাপতি বিমান ঘোষ বিলকু, সাধারণ সম্পাদক হাসান আহমেদ জাবেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইয়াজদানি ইমরান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ রাসেল আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরওয়ার মজুমদার ইমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, সিপিএম এর সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, জাতীয় দলের ক্রিকেটার ইবাদত হোসেন চৌধুরী। এসময় কোয়াব বড়লেখা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com