বড়লেখার ৬১ দরিদ্র পরিবাওে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ

September 29, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দরিদ্র ৬১ পরিবারের মাঝে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের টি/আর (টেস্ট রিলিফ) ও কাবিটার প্রকল্প থেকে এই উপকরণগুলো বিতরণ করা হয়।

দুইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম আল ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক। নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, শামীম আহমদ, রশিদ আহমদ সুনাম, সাজু আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com