পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

October 31, 2020,

স্টাফ রিপোর্টার॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও উফাত দিবসের (পবিত্র ঈদে মিলাদুন্নবী)’র তাৎপর্য উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার সকালে দোয়া মাহফিল, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

নিজ বাসভবনে ছিন্নমূল শিশুদের নিয়ে দোয়া মাহফিল এর আয়োজন করেন শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।

দোয়া মাহফিল শেষে ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রীঃ ইসলামিক বই, ডিজিটাল সেলেট, খাতা কলম, ও স্কুল ব্যাগ বিতরণ করেন। প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com