কমলগঞ্জের লাউয়াছড়ায় সংখিনী সাপ ও বন বিড়াল অবমুক্ত

November 12, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি সংখিনী সাপ ও দুটি বন বিড়াল অভমুক্ত করা হয়। বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৯টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়া সংলগ্ন বনে এ প্রাণীগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, লোকালয়ে ধৃত বন বিড়াল ও সংখিনী সাপ বন্য প্রানী সেবা ফাউন্ডেশনে সেবা দানের পর লঅউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com