কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান

November 24, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় মঙ্গলবার ২৪ নভেম্বর শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য রেখে বিক্রয় করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা না রাখা, অধিক দামে কৃষকের কাছে সার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত ফটিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট ৮ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত কুমিল্লা হোটেলকে ৪ হাজার টাকা, লামাবাজারে অবস্থিত মেসার্স কৃষি বিপনী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার ৮ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com